বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে
279

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা’র উদ্যোগে শনিবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৯:৩০ মিনিটে রাজশাহীর বনলতা বাণিজ্যিক এলাকায় সংস্থার প্রধান কার্যালয় (এনেক্স-০১) সম্মেলন কক্ষে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে নির্বাহী পরিচালকসহ প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে একটি টিম রাজশাহী কলেজ প্রাঙ্গণে র‍্যালি করেন এবং কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনার ও কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

দ্বিতীয় পর্বে আলোচনা সভার শুরুতে সকলেই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর মহান ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং সবশেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক লার্নিং সেন্টারের লার্নিং ম্যানেজার হাদিউল ইসলাম এবং ফান্ড রেইজিং, এসেট ও কমিউনিকেশন বিভাগের সহকারী পরিচালক মাহবুব হোসেন।
সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এমএফপি-এর সহকারী পরিচালক হাসিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী পরিচালক আলীনুর হোসেন-সহ সংস্থার বিভিন্ন প্রকল্প, বিভাগ ও পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্বে শাপলা কালচারাল স্কুলের শিক্ষার্থী ও স্টাফগণ মহান একুশ ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

মহান ভাষা শহিদদের প্রতি শাপলা পরিবারের গভীর শ্রদ্ধা। বাংলা ভাষা বেঁচে থাকুক চির অম্লান হয়ে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews