শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে উচ্চ শিক্ষাবৃত্তি ও সাধারণ শিক্ষাবৃত্তি প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
221

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার:

বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল ১১:০০টার সময় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এমআরএ-এমএফআই উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়|

শিক্ষাবৃত্তি প্রদান কর্মসূচির আওতায় সংস্থার নগরীর সপুরাস্থ কার্যালয় (শাপলা কালচারাল স্কুলের সম্মেলন কক্ষে) রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার এবং উপজেলার মোট ৪৪ জন কে বৃত্তি প্রদান করা হয়েছে। এদের মধ্যে (উচ্চ শিক্ষা বৃত্তি ০৯ জন এবং সাধারণ শিক্ষা বৃত্তি ৩৫ জন) মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মোহসিন আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) রাজশাহী জেলা অ্যাডভোকেট মোঃ রইসুল ইসলাম। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সংস্থার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।

সংস্থার উচ্চ শিক্ষা বৃত্তির আওতায় ০৯ জন শিক্ষার্থীকে অক্টোবর-ডিসেম্বর ২০২৫ মেয়াদে (প্রতিমাস জনপ্রতি ৩০০০.০০) তিন হাজার হিসেবে এবং সাধারণ শিক্ষা বৃত্তির আওতায় ৩৫ জন শিক্ষার্থীকে (প্রতিমাস জনপ্রতি ১৫০০.০০) এক হাজার পাঁচশত টাকা হিসেবে সর্বমোট ২,৩৮,৫০০.০০ (দুই লক্ষ আটত্রিশ হাজার পাঁচশত) টাকা প্রদান করা হয়। উল্লেখ্য, উচ্চ শিক্ষা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা বুয়েট, মেডিকেল, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রাপ্ত শিক্ষা বৃত্তির টাকা মানসম্মত শিক্ষা এবং শিক্ষা উপকরণসহ শিক্ষার উন্নয়নে ব্যবহারের পরামর্শ দেন। শিক্ষার্থীরা যাতে কোনভাবেই মাদক ও মোবাইলে আসক্ত না হয় সেই পরামর্শও প্রদান করেন। পাশাপাশি অতিথিবৃন্দ তাদের মানসম্মত ও ভবিষ্যত সমৃদ্ধশালী উন্নত শিক্ষা জীবন কামনা করেন।

অনুষ্ঠানে আগত শিক্ষার্থী, অভিভাবক, উপকারভোগী সদস্য এবং অতিথিবৃন্দ শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং শাপলা এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন| অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক (নাচ ও গান) কার্যক্রম পরিচালিত হয়| শিক্ষবৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, উপকারভোগী সদস্য, বিভিন্ন পর্যায়ের স্টাফ ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews