রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রাজাপুরে মাদকের আসরে ইউএনওর হানা, ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে
214

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে মাদকের আসরে অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকার ৯ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের আসর থেকে মিজানুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রিফাত আরা মৌরি। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রিফাত আরা মৌরি বলেন, “মাদকমুক্ত রাজাপুর গড়তে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews