1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

মাধবপুরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সৈয়দ হাকিম শিব্বির আহমেদ শিবলী

মাধবপুর প্রতিনিধি : ফোরকান উদ্দিন রোমান,
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে
71

মাধবপুর প্রতিনিধি : ফোরকান উদ্দিন রোমান,
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাধবপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ইউনানী চিকিৎসক সৈয়দ হাকিম শিব্বির আহমেদ শিবলী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ, ধৈর্য ও মানবতার এক অনন্য শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের মাধ্যমে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এই কামনা করছি।”
তিনি দীর্ঘদিন ধরে ইউনানী চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। মানুষের স্বাস্থ্যসেবায় তার নিষ্ঠা ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে একাধিকবার পদক অর্জন করেছেন তিনি, যা এলাকায় তাকে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সৈয়দ হাকিম শিব্বির আহমেদ শিবলী আরও বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই আমাদের দায়িত্ব। বিশেষ করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।”
তার এই শুভেচ্ছা বার্তাকে কেন্দ্র করে মাধবপুর উপজেলাবাসীর মাঝে ঈদের আনন্দ ও উদ্দীপনা আরও বেড়ে গেছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট