পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ বাসীকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আসাদুল্লাহ আহমদের শুভেচ্ছা
মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
৫৫
বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ বাসীকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আসাদুল্লাহ আহমদের শুভেচ্ছা
মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং জেলা যুবদলের সাবেক সভাপতি ও যুব দলের সাবেক কেন্দ্রীয় সদস্য আসাদুল্লাহ আহমদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের এক মিলনমেলা। তিনি আরও বলেন "পবিত্র ঈদুল ফিতর আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক। আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, এই আনন্দঘন দিনে যেন সকল মানুষের জীবন সুখ, সমৃদ্ধি ও অনাবিল শান্তিতে ভরে ওঠে।" আসাদুল্লাহ আহমদ তাঁর বার্তায় সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ যেন কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমাদের চারপাশের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সবশেষে তিনি জেলাবাসীসহ সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী-সমৃদ্ধ জীবন কামনা করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
91
মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং জেলা যুবদলের সাবেক সভাপতি ও যুব দলের সাবেক কেন্দ্রীয় সদস্য আসাদুল্লাহ আহমদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের এক মিলনমেলা।
তিনি আরও বলেন ”পবিত্র ঈদুল ফিতর আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক। আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, এই আনন্দঘন দিনে যেন সকল মানুষের জীবন সুখ, সমৃদ্ধি ও অনাবিল শান্তিতে ভরে ওঠে।”
আসাদুল্লাহ আহমদ তাঁর বার্তায় সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ যেন কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমাদের চারপাশের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
সবশেষে তিনি জেলাবাসীসহ সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী-সমৃদ্ধ জীবন কামনা করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।