শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বিপ্লবী গার্ডের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে
313

ইউরোপের দেশ সাইপ্রাসের ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের (আএএফ) একটি ঘাঁটিতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার (১ মার্চ) রাতে সন্দেহভাজন ড্রোন হামলা হয় বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রোববার মধ্যরাতে সাইপ্রাসের আরএএফ আক্রোতিরি ঘাঁটিতে ড্রোন হামলা হয়। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সশস্ত্র বাহিনী এ হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে।
 
এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ওই অঞ্চলে আমাদের বাহিনীর সুরক্ষা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং আমাদের সদস্যদের রক্ষায় ঘাঁটি থেকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।’
 
এমন সময়ে আক্রোতিরি ঘাঁটিতে হামলার খবর এল যখন যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছেন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ইরানের নির্বিাচার হামলা মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ সেনা ও বেসামরিক লোকজনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।
 
এদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের ও মিত্র দেশগুলোর স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।
এক যৌথ বিবৃতিতে ইউরোপের এই তিন দেশের নেতারা বলেন, ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তাতে তারা স্তম্ভিত। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রাথমিক সামরিক অভিযানে যুক্ত ছিল না, তাদের ওপর তেহরানের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
 
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আমাদের এবং আঞ্চলিক মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব। প্রয়োজনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার উৎসস্থল ধ্বংস করতে কঠোর প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়া হতে পারে।’
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews