শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বদলগাছীতে ছাগল চুরির অপরাধে নারীরসহ আটক ৩

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে
188

বুলবুল আহম্মেদ ( বুলু) বদলগাছি (নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর বদলগাছিতে একটি অটো চার্জার টমটম যোগে ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় নারীসহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ মঙ্গলবার (০৯ জুন, ২০২৬) বিকেল ১৬:৩০ ঘটিকায় বদলগাছি থানাধীন বালুভরা ইউনিয়নের বারা তোল এলাকায় এই ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে বদলগাছি উপজেলার বালুভরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো: আনোয়ার হোসেনের স্ত্রী মোছা: নাজমা (৪০)-এর আনুমানিক ১৫,০০০ টাকা মূল্যের একটি কালো রঙের ছাগল চুরি হয়। তিন জন চোর মিলে ছাগলটিকে একটি অটো চার্জার টমটমে তুলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

 

চোর চক্রটি ছাগল নিয়ে বারাতৈল এলাকায় পৌঁছালে তাদের গতিবিধি দেখে স্থানীয় লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হয়। এ সময় জনতা টমটমটি থামিয়ে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে তারা অসংলগ্ন ও ভুলভাল উত্তর দিতে থাকলে এলাকাবাসী নিশ্চিত হন যে ছাগলটি চুরি করা। পরে উত্তেজিত জনতা চোর চক্রের ৩ সদস্যকে ছাগল ও অটো টমটমসহ আটকে রেখে বালুভরা ইউনিয়ন পরিষদে নিয়ে যান। আটককৃত অভিযুক্তরা হলেন- সাগর ইসলাম (২৪), শহীদ হোসেন (৩৮),মোছা: জেসমিন আক্তার (২৫) সকলের বাড়ি নওগাঁ সদর বলে জানা যায়।

 

ঘটনার পরপরই বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন বিষয়টি তাৎক্ষণিকভাবে বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে অবহিত করেন। সংবাদ পাওয়া মাত্রই ওসির নির্দেশনায় বদলগাছি থানার উপ-পরিদর্শক (এসআই) অসিত কুমার পাল সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ইউনিয়ন পরিষদে উপস্থিত হন। পরবর্তীতে পুলিশ অভিযুক্ত ৩ চোরকে আটক করে এবং চোরাই ছাগল ও ব্যবহৃত অটো টমটমটি জব্দ করে থানায় নিয়ে আসে।

বদলগাছি থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, এই ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews