শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে
470

নিজস্ব প্রতিবেদক

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী মহাদেবপুর উপজেলা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-০৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওঃ মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়েত বায়তুলমাল সম্পাদক প্রফেসর রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি শহিদুল ইসলাম ফারুক। এবং আয়োজনের সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজীজ সুমন।

আয়োজনে প্রধান অতিথি বলেন, যুগে যুগে ইসলাম কে যারাই নিশ্চিহ্ন করতে চেয়েছে , তারাই পৃথিবীর ইতিহাসে আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে।

তিনি আরো বলেন, ২৮ শে অক্টোবর ২০০৬ সালের অত্যাচারের বিপরীতে আমাদের প্রতিবাদ হবে এবং আমাদের প্রতিশোধ নেওয়া হবে আল্লাহর জমিনে ইসলামকে কায়েম করার মাধ্যমে।

বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়৷

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews