শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে
166

নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী নওগাঁ 

কখনো সিআইডির এসপি ও ডিসি আবার কখনো সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা বলে নিজেকে পরিচয় দিতেন নাঈম হোসেন (২৮) নামে এক যুবক। এসব পরিচয় ব্যবহার করে বিভিন্ন জনকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। অবশেষে তার প্রতারণা প্রকাশ পেলে নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হাতে আটক হয়। এ সময় তার কাছ থেকে ৪টি মোবাইল ও ৩৮টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার করা হয়েছে। আটক নাঈম হোসেন বগুড়ার আদমদীঘি উপজেলার পোওতা গ্রামের বাবুর ছেলে।

 

 

 

বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান। এর আগে মঙ্গলবার মধ্যরাতে বগুড়া জেলার সান্তাহার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

 

 

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান,গত ২৫ মে অজ্ঞাতনামা একজন ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে একজন হোমিও ঔষুধ ব্যবসায়ীর কাছে ফোন দিয়ে বলে যে আপনার ওষুধ সেবন করে একজন শিশু মারা গেছে। এখন ৫ লাখ টাকা না দিলে আপনার নামে মামলা হবে। সেই ওষুধের দোকানদার মামলা মোকদ্দমার ভয়ে ওই ব্যক্তির নগদ নম্বরে ২০ হাজার ৩০০ টাকা প্রেরণ করে। গত ৩০ মে সেই একই ব্যক্তি নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে একজন বিকাশ ও নগদ ব্যবসায়ীকে ফোন দিয়েবলে যে আপনার দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন করা হয়। আমাকে ৪০ হাজার টাকা না দিলে আপনার নামে মামলা হবে।

 

 

 

তিনি আরও জানান, এ ধরনের প্রতারণার অভিযোগ আসলে জেলা গোয়েন্দা শাখা এবং আইসিটি শাখাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নাঈম হোসেন নামে এই প্রতারককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বেশ কিছুদিন যাবত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন। তার নামে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। #

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews