বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের লা/শ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে
164

নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী 

 

নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫৩) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সাহাগোলা রেলস্টেশনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নেয়ামুল বাশির আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজে প্রভাষক পদে কর্মরত ছিলেন এবং নওগাঁ শহরের চকরামচন্দ্র এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি ঝিকরা এলাকায় এবং তিনি নজিবুর রহমান দেওয়ানে ছেলে। পরিবার সূত্রে জানা যায় তিনি নওগাঁর মক্কা হজ্ব এজেন্সির প্রতিনিধি এবং নিজ গ্রামে তার একটি শাখা চালু আছে।

 

 

 

নিহত নেয়ামুল বাশিরের ভাই মিজানুর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় বড় ভাইয়ের সাথে মোবাইল ফোনে কথা হয়েছিলো। এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিলো। সে মোতাবেক আত্রাই রেলষ্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তিনি নওগাঁ শহরে ফিরছিলেন। কিন্ত তারপর থেকে মুঠোফোনটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। পথে তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে হত্যাকারীরা পালিয়ে গেছে। খুনিরা পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাইকে হত্যা করতে পারে।

 

 

 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সকালে রেললাইনের পাশে নেয়ামুল বাশিরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালো পাঠানো হয়েছে। এসময় তার মাথায় গুরুত্বর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের সময় আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews