রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোমস্তাপুর সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপ ও মদ উদ্ধার নওগাঁয় আম বাগান পরিদর্শনে জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দল মান্দায় শিক্ষিকাকে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে নওগাঁয় জাতীয় ফল ও আম মেলার প্রদর্শণ প্রথম আলো স্বপ্নের স্কুল এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত  ঝালকাঠিতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ‎ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি এবং নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক ভিন্নধর্মী ফল উৎসব।  রূপগঞ্জে তারাব পৌরসভায় রিকশা, ভ্যান ও ছাগল বিতরণ: প্রধান অতিথি প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও এমপি দিপু ভূঁইয়া মাধবপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

ঝালকাঠিতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
37

ঝালকাঠি প্রতিনিধি এইচ এম শুভ 

 

ঝালকাঠির রাজাপুরে জাতীয় পতাকাকে অবমাননা করা অভিযোগ উঠেছে এক মাদ্রাদা কর্তৃপক্ষের বিরুদ্ধে। উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারিয়ে এ এস মহিলা দাখিল মাদ্রাসার বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

 

খোজ নিয়ে দেখা যায় গত ১৬ জুন হিজরি নববর্ষের কারনে মাদ্রাসাটি বন্ধ রাখে মাদ্রাসা কর্তৃপক্ষ। কিন্তু বাহিরে পতাকা দন্ড না দেখে স্থানীয়দের কাছে জিজ্ঞেস করতে তারা বলে রুমের ভিতরে রয়েছে। খোলা জানালা দিয়ে সত্যতা দেখতে গেলে দেখা যায় পতাকা দন্ড ঠিকই আছে কিন্তু তা অর্ধেক ফ্লোরে বাকি অর্ধেক লো বেঞ্চের উপরে। বাশের এক মাথায় অর্ধ নমিত করার মত পতাকা বাঁধা রয়েছে। পতাকার অর্ধেক বাশের সাথে প্যাচানো বাকি অর্ধেক মটির সাথে লাগোয়া। অথচ এই পতাকা টাঙাবার নিয়ম রয়েছে দন্ডের সাথে দড়ি বেঁধে। এমনটা স্থানীরা দেখে তারা মাদ্রাসার এই অবহেলার কারনে ক্ষোভে ফেটে পরেন। তারা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

 

এ ব্যাপারে মাদ্রাসা সুপার মাওলানা মোঃ সালেহ বলেন, একটু ভুল হয়েছে, এমনটা করা উচিত হয়নি। তবে আমরা পরাকা টাঙাই। আমরা এভাবে কখনো করিনা।

 

বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, আমি মাদ্রাসাটি পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews