শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর পৃথক দুটি অভিযানে ৩০০ পিচ ট্যাপেন্টাডল ও ৪০ পিচ এম্পোল সহ ৪ জন গ্রেফতার। 

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৮ বার পড়া হয়েছে
464

বুলবুল আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধি 

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ ০১-০১-২০২৬ তারিখে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ গোপন সংবাদের ভিত্তিতে ধামইর হাট এলাকায় অভিযান করে রাত্র ০৯.০০ ঘটিকায় মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয় বিক্রয় কালে ধামইরহাট থানাধীন পূর্ব শিবপুর গ্রামস্থ্য আসামি ১। হাফিজুল ইসলাম (২১) পিতা রুবেল হোসেন

সাং পূর্ব বড় শিবপুর থানা ধামইরহাট জেলা নওগাঁ এর বাড়ির সামনে হতে আসামী ২ মতিউর (৬০) পিতা আ: মজিদ সাং ইদোনি থানা পাঁচবিবি জেলা জয়পুরহাটদের দেহ তল্লাশী করে আসামি হাফিজুলের হেফাজত হতে ২০০ পিচ ও আসামি মতিউরের হেফাজত হতে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

অপর একটা অভিযানে রাত্র ১০. ০০ ঘটিকায় নওগাঁ সদর থানাধীন উকিল পাড়াস্থ্য জনৈক আক্তারের ভাড়াটিয়া আসামি জাহাঙ্গীর (৩৮) পিতা সামসুল আলম সাং চকদেবপুর থানা জেলা নওগাঁ এর বসতবাড়ি তল্লাশি করা হয়। তল্লাশী কালে আসামি জাহাঙ্গীর আলমের হেফাজত হতে ৪০ পিচ এম্পল ইনজেকশন ( মাদকদ্রব্য) উদ্ধার করা হয়। এ সময় জাহাঙ্গীর এর সহযোগী আসামি ২। জুবায়ের (২৮) পিতা এস এম রেজোয়ান নবী @ বাবু আনসারী সাং পোস্ট অফিস পাড়া থানা জেলা নওগাঁ কে গ্রেফতার করা হয়। আসামি দের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানা ও ধামইর হাট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews