1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

জনগণের স্বাস্থ্য নিশ্চিত করা আপনাদের নৈতিক দায়িত্ব মতবিনিময় সভায় ড. মিজানুর রহমান, এম পি

সারওয়ার জাহান সুমন,গোমস্তাপুরঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
85

সারওয়ার জাহান সুমন,গোমস্তাপুরঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত ডাক্তার, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১০ মার্চ) মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ ড. মিজানুর রহমান। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, চিকিৎসক পেশাটি মহৎ। ব্যবহার আচার-আচরণের মাধ্যমে আগত রোগীকে সর্বোচ্চ সেবা দেয়াটাই হবে আপনাদের আন্তরিকতার প্রতিফলন। আমি জানি এখানে বেশ কিছু সমস্যা রয়েছে যেমন জেনারেটর থাকলেও তেলের বরাদ্দ না থাকার কারণে বিদ্যুৎ চলে গেলে আপনারা তা চালু রাখতে পারেন না। জেনারেটর ব্যবস্থাটি যেন সচল রাখা হয় তার জন্য আমি প্রয়োজনীয় সংখ্যক তেল সরবরাহ করব, অপারেশন থিয়েটারটি চালু করার জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হবে, পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে। কিন্তু আপনারা আপনাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করবেন। হাসপাতাল চতুর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়ে সচেষ্ট থাকবেন। রোগীরা যেন পর্যাপ্ত ঔষধ পায় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন। কোন অনিয়ম হলে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিশেষে তিনি বলেন, সকলের প্রচেষ্টায় একটি গুণগত মানসম্পন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিনির্মাণে একসাথে কাজ করি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা আব্দুল বারিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী রহনপুর পৌর শাখার আমির মনিরুজ্জামান ডাবলু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রহনপুর পৌরসভার মনোনীত মেয়র প্রার্থী সহযোগী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, সেবিকাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট