বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

গোমস্তাপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে
331

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকেল উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাকলাইন হোসেন, সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ মোস্তফা কামাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, বীরমুক্তিযোদ্ধা মকবুল হোহেন, তাইজুল ইসলাম সোনার্দী, প্রসাদপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. কামরুম হুদা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরে বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষিকা সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এর আগে সকালে রহনপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। এছাড়াও বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যরা শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে এক মিনিট নিরবতা ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews