1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

গোমস্তাপুরের পার্বতীপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মোঃসামিরুল ইসলামঃগোমস্তাপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
110

মোঃসামিরুল ইসলামঃগোমস্তাপুর প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পার্বতীপুর ইউনিয়নে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ মার্চ) সকালে পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দিন ব্যাপী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মোয়াজ্জেম হোসেন,। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সুলতান আলম খাঁনসহ ইউনিয়ন সদস্যগণ,কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও উপকারভোগীরা। এ সময় পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, এই ইউনিয়নে ৫ হাজার ১শ ৮৩ জন পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল সবাই যেন সঠিকভাবে পায়, সেইভাবে তদারকি করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট