1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

গোমস্তাপুরের আলীনগর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মোঃ সামিরুল ইসলামঃ গোমস্তাপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
101

মোঃ সামিরুল ইসলামঃ গোমস্তাপুর প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আলীনগর ইউনিয়নে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ মার্চ) সকালে আলীনগর ইউনিয়ন পরিষদ চত্বরে দিন ব্যাপী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা আব্দুল আলিম,আলীনগর ইউনিয়নের
সচিব সজীব কুমার সাহা, ট্যাগ অফিসার মোয়াজ্জেম হোসেন, আলীনগর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হাকিম, বিএনপি নেতা, আব্দুর রাজ্জাক, রাজা, সালাউদ্দিন, বাইরুল ইসলামসহ ইউনিয়ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও উপকারভোগীরা। এ সময় আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম বলেন, এই ইউনিয়নে ২ হাজার ১শ ৪৬ জন পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল সবাই যেন সঠিকভাবে পায়, সেইভাবে তদারকি করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট