1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

কেন খামেনির চেহলাম অনুষ্ঠান স্থগিত করল ইরান

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে
157

 অনলাইন ডেস্ক

যেসব কারণে খামেনির চেহলাম (বিদায়ী) অনুষ্ঠান স্থগিত করেছে  ইরান তা আল জাজিরার এক বিশ্লেষণে উঠে এসেছে।

তাদের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে।

প্রথমত, বর্তমানে ধারাবাহিক হামলার পরিস্থিতি রয়েছে এবং ইরানিরা আশঙ্কা করছে যে কোনো বড় অনুষ্ঠান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

দ্বিতীয়ত, ইরানের নেতৃত্ব এখন নতুন সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) নির্বাচনের প্রক্রিয়ায় রয়েছে। এ জন্য সংবিধান অনুযায়ী কিছু নির্দিষ্ট প্রক্রিয়া আছে, তবে এত দ্রুত সেই নিয়োগ হবে বলে আশা করা হচ্ছে না।

যে পরিষদ নতুন নেতা নির্বাচন করে—অ্যাসেম্বলি অব এক্সপার্টসের একজন সদস্য বলেছেন যে প্রয়োজনীয় পরামর্শ ও আলোচনার জন্য সময় দরকার।

এই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সুপ্রিম লিডারের হাতে বিপুল ক্ষমতা ও কর্তৃত্ব থাকে। যিনি এই পদে আসবেন, তিনি দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখবেন। তাই নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে তারা খুব সতর্কভাবে সময় নিচ্ছে।

সংবিধানে বলা আছে যে এই নিয়োগ যত দ্রুত সম্ভব হওয়া উচিত, তবে দেশের বর্তমান অনিশ্চিত পরিস্থিতির কারণে ঠিক কত দ্রুত এটি হবে তা এখনও জানা যায়নি।

সূত্র: আল জাজিরা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট