1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত*

 আমিরুল ইসলাম অনিক প্রতিনিধি: পুরান ঢাকা**
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
60

 আমিরুল ইসলাম অনিক প্রতিনিধি: পুরান ঢাকা**

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে সোমবার (১ জুন) রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন হাজার হাজার গ্রাহক ও শেয়ারহোল্ডার।

 

ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করলে বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

 

বিক্ষোভকারীরা নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানান। তাদের অভিযোগ, ব্যাংকটির নিয়ন্ত্রণে পুনরায় এস আলম গ্রুপের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

 

আন্দোলনকারীরা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট