শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানালেন আলিমুল ইসলাম আলিম মুন্সি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে
179

ঝালকাঠি প্রতিনিধি: এইচ এম শুভ 

 

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম আলিম মুন্সি।

 

সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে আলিমুল ইসলাম আলিম মুন্সি ফুলের তোড়া দিয়ে অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেনকে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। এ সময় তারা ঝালকাঠি জেলার সার্বিক উন্নয়ন, গণমানুষের কল্যাণ এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।

 

আলিমুল ইসলাম আলিম মুন্সি বলেন, “অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন দীর্ঘদিন ধরে জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে ঝালকাঠি জেলা বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে আমরা আশাবাদী।”

 

এ সময় তিনি ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেনের নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন এবং জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় নেতা জেলার উন্নয়ন, জনসেবা এবং রাজনৈতিক সম্প্রীতি বজায় রেখে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, অভিজ্ঞ নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে ঝালকাঠি জেলার উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews