1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ইজরায়েল ও আমেরিকা ইরানের উপর হামলার প্রতিবাদে কলকাতায় বামফ্রন্টের প্রতিবাদ মিছিল

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে
220

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

গতকাল থেকে আজ পর্যন্ত এশিয়ার বৃহত্তম দেশ ইরানের উপর বর্বর রচিত মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে সারা ভারতে বিভিন্ন যায়গায় প্রতিবাদ জানিয়ে মিছিল বের হয়। ভারতের জম্মু কাশ্মীর উপত্যকা থেকে শুরু করে উত্তর প্রদেশের বিভিন্ন শহর ও কলকাতার রাজপথে মিছিল বের হয়। তাদের দাবি অবিলম্বে আমেরিকা ও ইজরায়েল ইরানের উপর বর্বর রচিত হামলা বন্ধ করতে হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক জাতিসংঘ এর বিচার চাই বলে জানিয়েছেন। আজ কলকাতার রাজপথে এস ইউ সি আই সহ বিভিন্ন বুদ্ধিজীবী মানুষ প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। ভারত সাথে বরাবরই ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো। এবং ভারতের বন্ধু দেশ। গতকাল ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন ও ইসরায়েলি বিমান হানায় মৃত্যু হয়।এই ঘটনার পর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বিক্ষোভ কর্মসূচি। তার আঁচ পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে সহ কলকাতায়। এদিন কলকাতার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভও দেখান বামফ্রন্টের পক্ষ থেকে এস ইউ সি আই সহ অন্যান্য বুদ্ধিজীবী মানুষ।।

তারিখ ০১/০৩/২০২৬, সন্ধ্যা নয়টা, রোববার

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট