বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

আ. লীগ আমলে ইস্যু করা অস্ত্রের লাইসেন্স রাজনৈতিক বিবেচনায় কিনা, যাচাই-বাছাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে
159

 অনলাইন ডেস্ক

২৪ সালের ৫ আগস্টের পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু মামলা হয়েছে এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, এসব মামলায় যারা প্রকৃত আসামি নয়, তাদের নাম প্রত্যাহার করে নেয়া হবে।

আজ বুধবার (৬ মে) জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, জেলা পর্যায়ে এসব মামলার তালিকা চাওয়া হয়েছে। সরকার চায় এক মাসের মধ্যেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে হওয়া এসব মামলার আসামিদের নাম প্রত্যাহার করতে।

সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেও যেসব হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে, স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তা প্রত্যাহারের উদ্যোগ নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০০৯ সালের আগে এবং ২৪ সালের পরে লাইসেন্সকৃত যেসব অস্ত্র থানায় জমা আছে, তার কিছু ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে আওয়ামী লীগ আমলে ইস্যু করা অস্ত্রের লাইসেন্সগুলো রাজনৈতিক বিবেচনায় দেয়া হয়েছে কিনা সেটিও যাচাই বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews