শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

‘অসাধারণ ভালো’ করছে পাকিস্তান: ট্রাম্প

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৪ বার পড়া হয়েছে
469

 অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাউথ লনে মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংঘাতে তিনি হস্তক্ষেপ করবেন কি না?

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি করতেও পারি। তবে আপনারা জানেন, পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো—খুবই ভালো।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের একজন দারুণ প্রধানমন্ত্রী আছেন। সেখানে একজন দারুণ জেনারেল আছেন। একজন শক্তিশালী নেতা আছেন। তাদের দুজনকে আমি খুবই সম্মান করি। আমার মনে হয়, পাকিস্তান এখন অসাধারণভাবে ভালো করছে।’

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত আরও তীব্র হয়ে উঠছে। আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের হামলায় অন্তত ২৯৭ জন নিহত হয়েছেন। এছাড়া, ৮৯টি সেনা চৌকিসহ ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের হামালায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছে পাকিস্তানেও।
 
স্থানীয় সময় শুক্রবার আফগানিস্তানে অপারেশন গজব লিল হক নামে সাররিক অভিযান চালায় পাকিস্তান। এরপর থেকেই উত্তেজন ছড়িয়ে পড়ে দুই দেশে। হামলায় বহু তালেবান সদস্য হতাহতের দাবি করেছে ইসলামাবাদ বলছে, ধ্বংস করা হয়েছে বহু সেনা চৌকি, ট্যাংক ও সাঁজোয়া যান।
 
আফগানিস্তানকে হুঁশিয়ার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, তালেবান সরকারের যেকোনো অপতৎপরতায় ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলবে ইসলামাবাদ।
তিনি আরও বলেন, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি সশস্ত্র বাহিনী সবসময় দেশ রক্ষায় প্রস্তুত। পাকিস্তান জানে কীভাবে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হয়।
 
আফগানিস্তানের সঙ্গে চলমান যুদ্ধাবস্থার মধ্যে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানজুড়ে সব ধরনের ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
 
অন্যদিকে, পাকিস্তানকে আরও শক্তিশালী ও কার্যকর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন আফগান সেনাপ্রধান ফসিউদ্দিন ফিতরাত।
 
টোলো নিউজের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, আফগান সেনাপ্রধান বলেছেন, ভবিষ্যতে কোনো হামলার ক্ষেত্রে পাকিস্তান ‘আরও শক্তিশালী এবং দৃঢ় ও কার্যকর জবাব’ পাবে।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews