বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
25

নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী

নওগাঁররাণীনগরে মোবাইল ফোনে ভিডিও কাটুন দেখিয়ে ৬বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুধবার মধ্যরাতে থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত দুই কিশোর হলো, উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে ইসতিয়াক (১৫) ও সিদ্দিকের ছেলে মারুফ (১৬)। এর আগে বুধবার বিকেলে ধর্ষণের শিকার হন ওই শিশু। শিশুটি প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেে• পরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিশু বুধবার বিকেলে কিশোর মারুফের বাড়িতে খেলাধুলা করতে যায়। এ সময় ওই বাড়িতে কিশোর ইসতিয়াক ও মারুফ অবস্থান করছিল। এমতাবস্থায় ইসতিয়াক শিশুটিকে মোবাইল ফোনে কাটুন ভিডিও দেখায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোর ইসতিয়াক শিশুটিকে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করতে লাগিলে ইসতিয়াক শিশুটির মুখ চেপে ধরে রাখে এবং কিশোর মারুফ পালাক্রমে ওই শিশুটিকে ধর্ষণ করে।

 

শিশুটির মা জানান, সুষ্ঠু বিচার পেতে আইনের আশ্রয় নিয়েছেন। তাই সরকারের কাছে তিনি ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছেন।

 

থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে কিশোর ইসতিয়াক ও মারুফকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে আইনী প্রক্রিয়া শেষে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews