ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার: 'রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য সড়ক র্যালি ও পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আমিনুল ইসলাম। রবিবার (১৬ আগস্ট ২০২৬) উপজেলা প্রশাসন উপজেলা ও মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মৎস্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ মাছ উৎপাদন ও ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত মৎস্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, দেশের মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ক্ষতিকর উপকরণের ব্যবহার বন্ধ এবং উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মৎস্য চাষিদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে টেকসই মৎস্য উৎপাদন বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়। কর্মসূচিতে মৎস্য চাষে সফল ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ে অবদান রাখা সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি রাজশাহী -৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাষ্ট্রীয় কাজে ব্যাস্ত থাকায় উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা উপজেলা প্রাণিসম্পদ অফিসার খন্দকার সাগর আহমেদ, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান, মোহনপুর সরকারি কলেজ সহকারী অধ্যাপক মফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেলসহ সাংবাদিক বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৩ জন শ্রেষ্ঠ মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেন "বিশেষ অতিথি বৃন্দসহ" সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আমিনুল ইসলাম। জানা গেছে, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কর্মসূচি ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে।
86
ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার:
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য সড়ক র্যালি ও পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আমিনুল ইসলাম।
রবিবার (১৬ আগস্ট ২০২৬) উপজেলা প্রশাসন উপজেলা ও মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মৎস্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ মাছ উৎপাদন ও ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত মৎস্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, দেশের মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ক্ষতিকর উপকরণের ব্যবহার বন্ধ এবং উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মৎস্য চাষিদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে টেকসই মৎস্য উৎপাদন বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়। কর্মসূচিতে মৎস্য চাষে সফল ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ে অবদান রাখা সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি রাজশাহী -৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাষ্ট্রীয় কাজে ব্যাস্ত থাকায় উপস্থিত ছিলেন না।
অনুষ্ঠানে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা উপজেলা প্রাণিসম্পদ অফিসার খন্দকার সাগর আহমেদ, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান, মোহনপুর সরকারি কলেজ সহকারী অধ্যাপক মফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেলসহ সাংবাদিক বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৩ জন শ্রেষ্ঠ মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেন “বিশেষ অতিথি বৃন্দসহ” সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আমিনুল ইসলাম।
জানা গেছে, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কর্মসূচি ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে।