শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ৩

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
104

মো:সামিরুল ইসলাম:​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫৬টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিন চোরাকারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধারকৃত মোবাইল ও অন্যান্য সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ টাকা।
​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ১০ আগস্ট ২০২৬ তারিখ রাত সাড়ে ৯টায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
​সীমান্তের মেইন পিলার ১৮৫ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর এই অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে বিভিন্ন মডেলের ৫৬টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং একটি ডিসপ্লেসহ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।​অভিযানে আটক ৩ জন আসামী হলেন:
​মোঃ সানাউল্লাহ (২৮), পিতা- মোঃ সহিমুদ্দিন।
​মোঃ হারুন-অর-রশিদ (১৯), পিতা- মোঃ আবু সায়েদ।​মোঃ ইয়াসিন আলী (১৯), পিতা- মৃত আশরাফুল ইসলাম।
(সকলের বাড়ি শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ পোস্টের শিয়ালমারা গ্রামে)​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন,
​”বিজিবি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
​তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত মোবাইল ও মোটরসাইকেলসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews