মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫৬টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিন চোরাকারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধারকৃত মোবাইল ও অন্যান্য সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ১০ আগস্ট ২০২৬ তারিখ রাত সাড়ে ৯টায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
সীমান্তের মেইন পিলার ১৮৫ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর এই অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে বিভিন্ন মডেলের ৫৬টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং একটি ডিসপ্লেসহ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।অভিযানে আটক ৩ জন আসামী হলেন:
মোঃ সানাউল্লাহ (২৮), পিতা- মোঃ সহিমুদ্দিন।
মোঃ হারুন-অর-রশিদ (১৯), পিতা- মোঃ আবু সায়েদ।মোঃ ইয়াসিন আলী (১৯), পিতা- মৃত আশরাফুল ইসলাম।
(সকলের বাড়ি শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ পোস্টের শিয়ালমারা গ্রামে)ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন,
"বিজিবি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।"
তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত মোবাইল ও মোটরসাইকেলসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।