শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

স্বনির্ভরতার পথে কেশরহাটের নারীরা; শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার টেইলরিং এন্ড ড্রেস মেকিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
109

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টারঃ

 

 

নারীদের দক্ষতা উন্নয়ন ও স্বনির্ভরতার পথে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে রাজশাহীর কেশরহাটে “টেইলরিং এন্ড ড্রেস মেকিং” প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন হয়েছে।

 

​বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর আর্থিক সহায়তায় ও শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে মোহনপুর উপজেলায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৩ (তিন) মাস মেয়াদি সম্পূর্ণ বিনামূল্যে ‘টেইলরিং এন্ড ড্রেস মেকিং (টিডিএম)’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০:০০ টায় কেশরহাটের ‘শাপলা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট’-এ এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ ​মোহসিন আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সঈদ আলী রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া।

মোহনপুর এলাকার ২০ জন বেকার নারীকে সম্পূর্ণ বিনামূল্যে (অনাবাসিক) এই প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্স শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে একটি করে সেলাই মেশিন, কাপড় ও প্রয়োজনীয় সরঞ্জামাদি বিনামূল্যে প্রদান করা হবে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের আত্মনির্ভরশীল ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তারা নারীদের কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্যে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা ও বিএনএফ-এর এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে আরও বেশি নারী দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে নিজস্ব আয়-রোজগারের সুযোগ সৃষ্টি করবেন এবং দেশের টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কার্যকর অবদান রাখবেন। পাশাপাশি ভবিষ্যতেও নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান এবং জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews