রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় ৩৬ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
113

হাসান আলী সোহেল, স্টাফ রিপোর্টার

নওগাঁর আত্রাই উপজেলায় অভিযান চালিয়ে ৩৬ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প।

র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আত্রাই থানাধীন ভোপাড়া ইউনিয়নের আত্রাই চাররাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৩৬ পিস বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয় এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. তৌহিদুল ইসলাম সেন্টু (৩৮) ও মো. পিন্টু প্রামাণিক (৩০)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আত্রাই থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে এলাকার মাদকসেবী ও কারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।

র‍্যাব-৫ জানিয়েছে, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews