নওগাঁয় ৩৬ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশিত:
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
৪৬
বার পড়া হয়েছে
নওগাঁয় ৩৬ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
হাসান আলী সোহেল, স্টাফ রিপোর্টার নওগাঁর আত্রাই উপজেলায় অভিযান চালিয়ে ৩৬ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প। র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আত্রাই থানাধীন ভোপাড়া ইউনিয়নের আত্রাই চাররাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৩৬ পিস বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয় এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. তৌহিদুল ইসলাম সেন্টু (৩৮) ও মো. পিন্টু প্রামাণিক (৩০)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আত্রাই থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে এলাকার মাদকসেবী ও কারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে। র্যাব-৫ জানিয়েছে, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আত্রাই থানাধীন ভোপাড়া ইউনিয়নের আত্রাই চাররাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৩৬ পিস বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয় এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. তৌহিদুল ইসলাম সেন্টু (৩৮) ও মো. পিন্টু প্রামাণিক (৩০)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আত্রাই থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে এলাকার মাদকসেবী ও কারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।
র্যাব-৫ জানিয়েছে, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।