শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

প্রতিশোধ নিতে নিরপরাধ কৃষকের ফসল লাউয়ের গাছের সাথে এ কেমন শত্রুতা

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
112

বুলবুল আহম্মেদ ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ 

 

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির হাটশাপিলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে . মান্নান হোসেন নামের এক কৃষকের ২০শতক জমির ফলন্ত লাউ গাছ কেটে সাবাড় করে দিয়েছে একই গ্রামের রাজন ও সুইট হোসেন দুই ব্যক্তি বিরুদ্ধে অভিযোগ করেন কৃষক মান্নান। এতে ওই কৃষকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

​ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মান্নান হোসেন অনেক পরিশ্রম ও ধার-দেনা করে বর্গা নেওয়া ২০ শতক জমিতে হাজারি লাউয়ের চাষ করেছিলেন। বর্তমানে মাচাজুড়ে থোকায় থোকায় ঝুলছিল প্রচুর লাউ। আর মাত্র কয়েকদিন পর থেকেই পুরোদমে বাজারে লাউ বিক্রি শুরু করার কথা ছিল তার। কিন্তু গত রাতে পূর্বের শত্রুতা জেরে তার খেতের সবগুলো হাজারি লাউ গাছের গোড়া কেটে দেয়

​আজ সকালে কৃষক মান্নান হোসেন খেতে গিয়ে দেখেন, মাচায় থাকা লাউ গাছগুলো শুকিয়ে পড়েছে এবং গাছের গোড়াগুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে। এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন অসহায় কৃষক মান্নান ও তার স্ত্রী।

এ বিষয়ে ​রাজনের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন

আমি এর সাথে জরিত নয়

 

সাধারণ কৃষকেরা বলেন ফসলের সাথে এমন শত্রুতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা একজন কৃষকের পেটে লাথি মেরেছে, তাদের দ্রুত খুঁজে বের করতে হবে। এলাকাবাসীর দাবী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ কৃষকেরা

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews