প্রতিশোধ নিতে নিরপরাধ কৃষকের ফসল লাউয়ের গাছের সাথে এ কেমন শত্রুতা
প্রকাশিত:
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
৫২
বার পড়া হয়েছে
প্রতিশোধ নিতে নিরপরাধ কৃষকের ফসল লাউয়ের গাছের সাথে এ কেমন শত্রুতা
বুলবুল আহম্মেদ ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির হাটশাপিলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে . মান্নান হোসেন নামের এক কৃষকের ২০শতক জমির ফলন্ত লাউ গাছ কেটে সাবাড় করে দিয়েছে একই গ্রামের রাজন ও সুইট হোসেন দুই ব্যক্তি বিরুদ্ধে অভিযোগ করেন কৃষক মান্নান। এতে ওই কৃষকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মান্নান হোসেন অনেক পরিশ্রম ও ধার-দেনা করে বর্গা নেওয়া ২০ শতক জমিতে হাজারি লাউয়ের চাষ করেছিলেন। বর্তমানে মাচাজুড়ে থোকায় থোকায় ঝুলছিল প্রচুর লাউ। আর মাত্র কয়েকদিন পর থেকেই পুরোদমে বাজারে লাউ বিক্রি শুরু করার কথা ছিল তার। কিন্তু গত রাতে পূর্বের শত্রুতা জেরে তার খেতের সবগুলো হাজারি লাউ গাছের গোড়া কেটে দেয় আজ সকালে কৃষক মান্নান হোসেন খেতে গিয়ে দেখেন, মাচায় থাকা লাউ গাছগুলো শুকিয়ে পড়েছে এবং গাছের গোড়াগুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে। এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন অসহায় কৃষক মান্নান ও তার স্ত্রী। এ বিষয়ে রাজনের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমি এর সাথে জরিত নয় সাধারণ কৃষকেরা বলেন ফসলের সাথে এমন শত্রুতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা একজন কৃষকের পেটে লাথি মেরেছে, তাদের দ্রুত খুঁজে বের করতে হবে। এলাকাবাসীর দাবী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ কৃষকেরা
112
বুলবুল আহম্মেদ ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির হাটশাপিলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে . মান্নান হোসেন নামের এক কৃষকের ২০শতক জমির ফলন্ত লাউ গাছ কেটে সাবাড় করে দিয়েছে একই গ্রামের রাজন ও সুইট হোসেন দুই ব্যক্তি বিরুদ্ধে অভিযোগ করেন কৃষক মান্নান। এতে ওই কৃষকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মান্নান হোসেন অনেক পরিশ্রম ও ধার-দেনা করে বর্গা নেওয়া ২০ শতক জমিতে হাজারি লাউয়ের চাষ করেছিলেন। বর্তমানে মাচাজুড়ে থোকায় থোকায় ঝুলছিল প্রচুর লাউ। আর মাত্র কয়েকদিন পর থেকেই পুরোদমে বাজারে লাউ বিক্রি শুরু করার কথা ছিল তার। কিন্তু গত রাতে পূর্বের শত্রুতা জেরে তার খেতের সবগুলো হাজারি লাউ গাছের গোড়া কেটে দেয়
আজ সকালে কৃষক মান্নান হোসেন খেতে গিয়ে দেখেন, মাচায় থাকা লাউ গাছগুলো শুকিয়ে পড়েছে এবং গাছের গোড়াগুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে। এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন অসহায় কৃষক মান্নান ও তার স্ত্রী।
এ বিষয়ে রাজনের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন
আমি এর সাথে জরিত নয়
সাধারণ কৃষকেরা বলেন ফসলের সাথে এমন শত্রুতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা একজন কৃষকের পেটে লাথি মেরেছে, তাদের দ্রুত খুঁজে বের করতে হবে। এলাকাবাসীর দাবী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ কৃষকেরা