নওগাঁর বদলগাছীতে কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে বড় ভাই নিহত, আটক ২
প্রকাশিত:
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
৩৯
বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছীতে কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে বড় ভাই নিহত, আটক ২
নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী নওগাঁর বদলগাছী উপজেলায় ফুটবল খেলা ও পিকনিকের প্লেট হিসেবে ব্যবহারের জন্য কলার পাতা কাটা নিয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে ইসমাইল হোসেন মীর (৮৩) নামের এক বৃদ্ধ বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ এজহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গত ১৫ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে উপজেলার বদলগাছী সদর ইউনিয়নের শেরপুর গ্রামে এই মর্মান্তিক মারধরের ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন মীর শেরপুর গ্রামের মৃত ইয়াসিন আলী মীরের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ছোট ভাই মোশারফ হোসেনসহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের সূত্রে জানা যায়, সম্প্রতি ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ উপলক্ষে এলাকায় একটি পিকনিকের আয়োজন করা হয়। সেই পিকনিকে ওয়ান-টাইম প্লেটের পরিবর্তে কলার পাতাকে প্লেট হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয় আয়োজকরা। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে শেরপুর গ্রামে গাছ থেকে কলার পাতা কাটতে গেলে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ছোট ভাই ও তাঁর পরিবারের লোকজনের লাঠির আঘাতে ইসমাইল মীর (৮৩), তাঁর ছেলে সোহরাব হোসেন (৫৫) এবং স্ত্রী মোমেনা বেগম (৭০) গুরুতর আহত হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের নওগাঁ সদর হাসপাতালে রেফার করেন। নওগাঁ থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল রাত ২টার দিকে জেলার রুবির মোড় নামক স্থানে পৌঁছালে ইসমাইল মীর মারা যান। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মগে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে এজাহারনামীয় দুই আসামিকে আটক করেছে।
122
নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী
নওগাঁর বদলগাছী উপজেলায় ফুটবল খেলা ও পিকনিকের প্লেট হিসেবে ব্যবহারের জন্য কলার পাতা কাটা নিয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে ইসমাইল হোসেন মীর (৮৩) নামের এক বৃদ্ধ বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ এজহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
গত ১৫ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে উপজেলার বদলগাছী সদর ইউনিয়নের শেরপুর গ্রামে এই মর্মান্তিক মারধরের ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন মীর শেরপুর গ্রামের মৃত ইয়াসিন আলী মীরের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ছোট ভাই মোশারফ হোসেনসহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সম্প্রতি ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ উপলক্ষে এলাকায় একটি পিকনিকের আয়োজন করা হয়। সেই পিকনিকে ওয়ান-টাইম প্লেটের পরিবর্তে কলার পাতাকে প্লেট হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয় আয়োজকরা। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে শেরপুর গ্রামে গাছ থেকে কলার পাতা কাটতে গেলে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ছোট ভাই ও তাঁর পরিবারের লোকজনের লাঠির আঘাতে ইসমাইল মীর (৮৩), তাঁর ছেলে সোহরাব হোসেন (৫৫) এবং স্ত্রী মোমেনা বেগম (৭০) গুরুতর আহত হন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের নওগাঁ সদর হাসপাতালে রেফার করেন। নওগাঁ থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল রাত ২টার দিকে জেলার রুবির মোড় নামক স্থানে পৌঁছালে ইসমাইল মীর মারা যান।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মগে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে এজাহারনামীয় দুই আসামিকে আটক করেছে।