রূপগঞ্জে ডিবি পরিচয়ে চিনি ডাকাতি: ট্রাক ও ৪৪ বস্তা চিনিসহ গ্রেপ্তার ৩
প্রকাশিত:
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
১৮
বার পড়া হয়েছে
রূপগঞ্জে ডিবি পরিচয়ে চিনি ডাকাতি: ট্রাক ও ৪৪ বস্তা চিনিসহ গ্রেপ্তার ৩
মোঃ সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ পরিচয়ে ৩২০ বস্তা চিনি বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি এবং ছিনতাইকাজে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন: সুমন: ঢাকার কদমতলী এলাকার আবুল হাশেমের ছেলে। ওমর ফারুক: নরসিংদীর রায়পুরা উপজেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। শহীদ মীর: পটুয়াখালীর দুমকি উপজেলার মৃত মান্নান মিয়ার ছেলে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, গত ২ জুলাই এশিয়ান হাইওয়ের গোলাকান্দাইল এলাকায় একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে ৩২০ বস্তা চিনিসহ একটি ট্রাক ছিনতাই করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে এই চক্রের তিনজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট চিনি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
40
মোঃ সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ পরিচয়ে ৩২০ বস্তা চিনি বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি এবং ছিনতাইকাজে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন:
সুমন: ঢাকার কদমতলী এলাকার আবুল হাশেমের ছেলে।
ওমর ফারুক: নরসিংদীর রায়পুরা উপজেলার মৃত শহিদুল ইসলামের ছেলে।
শহীদ মীর: পটুয়াখালীর দুমকি উপজেলার মৃত মান্নান মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, গত ২ জুলাই এশিয়ান হাইওয়ের গোলাকান্দাইল এলাকায় একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে ৩২০ বস্তা চিনিসহ একটি ট্রাক ছিনতাই করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে এই চক্রের তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট চিনি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।