বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এইচ এম এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে নাচোলে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেতৃত্বে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁয় মাদকবিরোধী অভিযান: দুই কোটি টাকার মাদক উদ্ধার; গ্রেপ্তার ৭৩৩জন নওগাঁয় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার  নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!

রূপগঞ্জে ডিবি পরিচয়ে চিনি ডাকাতি: ট্রাক ও ৪৪ বস্তা চিনিসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
38

মোঃ সাইফুল ইসলাম, ​রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ পরিচয়ে ৩২০ বস্তা চিনি বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি এবং ছিনতাইকাজে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

​শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারকৃতরা হলেন:

​সুমন: ঢাকার কদমতলী এলাকার আবুল হাশেমের ছেলে।

​ওমর ফারুক: নরসিংদীর রায়পুরা উপজেলার মৃত শহিদুল ইসলামের ছেলে।

​শহীদ মীর: পটুয়াখালীর দুমকি উপজেলার মৃত মান্নান মিয়ার ছেলে।

​ রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, গত ২ জুলাই এশিয়ান হাইওয়ের গোলাকান্দাইল এলাকায় একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে ৩২০ বস্তা চিনিসহ একটি ট্রাক ছিনতাই করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে এই চক্রের তিনজনকে আটক করা হয়।

​পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট চিনি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews