বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের-৫ এর অভিযানে ৮ কেজি ২০০ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
142

ইমাম হাসান জুয়েল,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিশ্বরোড মোড় এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. জুয়েল (২৭) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, সিপিসি-১, রাজশাহী। র‍্যাব জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সদর থানার দারিয়াপুর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একজন মাদক ব্যবসায়ী সিলেট থেকে গাঁজা সংগ্রহ করে যাত্রীবেশে বাসযোগে চাঁপাইনবাবগঞ্জে আসছে।

এ তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সদর উপজেলার বিশ্বরোড মোড় এলাকায় শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের বিপরীতে অবস্থান নেন। পরে শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বাস থেকে নেমে হেঁটে যাওয়ার সময় সন্দেহভাজন মো. জুয়েলকে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা চট দিয়ে মোড়ানো চারটি পলিথিন প্যাকেট থেকে মোট ৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো. জুয়েল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর (বাকের আলী) খলিফাটোলা এলাকার খলিলুর রহমানের ছেলে। র‍্যাবের দাবি, তিনি একাধিক মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews