শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

অনলাইন আম বিক্রিতে বদলগাছীর তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের বাজিমাত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে
187

বুলবুল আহম্মেদ ( বুলু) বদলগাছী, নওগাঁ প্রতিনিধি।

 

প্রযুক্তি ও মেধার সঠিক সমন্বয়ে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন নওগাঁর বদলগাছী উপজেলার তরুণ উদ্যোক্তা এস এম মোস্তাকিম।

 

নিজের মেধা আর কঠোর পরিশ্রমকে কাজে লাগিয়ে ফেসবুকভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান ‘বদলগাছী ম্যাংগো সেল বাজার’ প্রতিষ্ঠার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে আম বিক্রি করে দেশ এবং প্রবাসে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি

 

বর্তমানে নওগাঁর আম দেশের ফলের বাজারে অন্যতম শীর্ষস্থান দখল করে আছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে মোস্তাকিম গত কয়েক বছর ধরে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ কেমিক্যালমুক্ত ও খাঁটি আম সরাসরি বাগান থেকে ক্রেতাদের ঘরে পৌঁছে দিচ্ছেন।

 

এ বছর তিনি নিজের জমিতে চাষ করা নাগ ফজলি আমসহ অন্যান্য জনপ্রিয় আমরুপালি, ব্যানানা জাতের আম অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে দেশব্যাপী সরবরাহ করছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা এবং গুণগত মান বজায় রাখার কারণে খুব দ্রুতই তাঁর ক্রেতাসংখ্যা বৃদ্ধি পেয়েছে।

 

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ ক্রেতা ও প্রবাসীরাও ঘরে বসেই তাঁর পেজ থেকে বিষমুক্ত আমের অর্ডার করছেন

 

তরুণ এই উদ্যোক্তা জানান, “প্রথম দিকে বিষয়টি চ্যালেঞ্জিং হলেও সততা ও সঠিক পণ্যের কারণে ক্রেতাদের মাঝে দারুণ বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে।

 

তবে আম দ্রুত পচনশীল কৃষিপণ্য হওয়ায় মাঝে মাঝে কুরিয়ার সার্ভিসের ধীরগতির কারণে কিছু ভোগান্তিতে পড়তে হয়।

 

 

পরিবহন ও কুরিয়ার ব্যবস্থা আরও উন্নত হলে অনলাইনের এই বাজারকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া সম্ভব।

 

এবং তাঁর সন্তান অনেক বড় একটি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন,,তাঁর সন্তানের জন্য দোয়া চেয়েছেন।

 

বদলগাছী উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন মোস্তাকিমের মতো শিক্ষিত তরুণেরা এভাবে অনলাইন ব্যবসায় যুক্ত হওয়ায় একদিকে যেমন আমচাষিরা সরাসরি ন্যায্য মূল্য পাচ্ছেন, অন্যদিকে সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews