শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাট ফিলিং স্টেশনে তেল সংকট: সীমিত সরবরাহে ভোগান্তিতে জ্বালানি ব্যবহার কারিরা

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে
400

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় অবস্থিত ভোলাহাট উপজেলা এলাকার একমাত্র গুরুত্বপূর্ণ জ্বালানি বিক্রয় কেন্দ্র ভোলাহাট ফিলিং স্টেশন–এ সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহ সীমিত হয়ে পড়ায় সাধারণ গাড়ি চালক ও স্থানীয় পরিবহন খাতে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্ধারিত চাহিদার তুলনায় কম পরিমাণে তেল আসায় প্রতিদিন সকাল থেকেই পাম্পের সামনে দীর্ঘ সারি তৈরি হচ্ছে। অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় পরিমাণ পেট্রোল বা ডিজেল সংগ্রহ করতে পারছেন না। এতে করে পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি যাত্রীসেবা ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী চালকরা জানান, আগের তুলনায় এখন অনেক কম পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। ফলে দিনে একাধিকবার যাতায়াত করা যানবাহনগুলোও সময়মতো জ্বালানি পাচ্ছে না। বিশেষ করে বলার অর্থ করে ফসল আমবাগান এক্সপ্রে , বোরো ধানের সেচ, মোটরসাইকেল ও ছোট যানবাহন সহ  চালকদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে।
এদিকে স্থানীয় পরিবহন মালিক ও চালকরা জানান
সামনে বোরো ধান কাটার মৌসুম দ্রুত স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার না হলে ভোগান্তিতে পরবে বলে দাবি জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা না হলে স্থানীয় অর্থনীতি ও দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে স্থানীয়রা আশা করছেন, দ্রুত সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করে ভোগান্তি কমানো হবে।
চলমান এ সংকট সমাধানে জরুরি ব্যবস্থা গ্রহণ না করলে ভোলাহাটের সাধারণ জনগণ ও পরিবহন খাত আরও বড় ধরনের সমস্যার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews