শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় বিনামূল্যে বীজ-সারসহ কৃষি উপকরণ পেলেন ৩৭শ কৃষক

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
164

নওগাঁজেলা প্রতিনিধি, শামীম আনসারী 

 

নওগাঁয় প্রণোদনা পুনর্বাসনের আওতায় বিনামূল্যে রোপা আমন (উফশী), গ্রীষ্মকালীন পেঁয়াজ, শাক-সবজি, এয়ার ফ্লো, বৃক্ষরোপন কর্মসূচীর বীজ, চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

 

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোয়িামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আমিনুল হক বেলাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চলসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

 

সরকারের বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগের কথা তুলে ধরেন জাহিদুল ইসলাম ধলু বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যায় কমাতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহাযতা করবে। কৃষকের হাতে সময়োপযোগী সহায়তা পৌঁছে দিয়ে কৃষিখাতকে আরও সমৃদ্ধ করায় সরকারের লক্ষ্য। তিনি কৃষকদের সরকারি সহাযতা যথাযথভাবে কাজে লাগিয়ে অধিক উৎপাদনের আহ্বান জানান।

 

অনুষ্ঠানে ২১০০ কৃষকের মাঝে রোপা আমনের ধানের ৫ কেজি বীজ, ডিএপি-এমওপি ১০ কেজি করে সার, ৪৫০ জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজের ১ কেজি করে বীজ ও ডিএপি-এমওপি ১০কেজি করে সার, ১১৫০ জন কৃষকের মাঝর গ্রীষ্মকালীন শাক-সবজি বিভিন্ন প্রকার বীজ ও ১৫ কেজি করে ডিএপি-এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৪৩০ জনকে ৫টি করে গাছের চারা বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews