শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

কেশরহাট বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক পদে মহসিন আলীর মনোনয়নপত্র সংগ্রহ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
158

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার:

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের -২০২৬ নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ব্যবসায়ী নেতা মহসিন আলী। সোমবার (২৯ জুন) ২০২৬ বিকেল সময়ে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে সমর্থক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে মহসিন আলী বলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সমিতির সার্বিক উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবেন।
নিয়মিত আর্থিক প্রতিবেদন প্রকাশ: প্রতি মাস বা তিন মাস অন্তর সদস্যদের সামনে আয়-ব্যয়ের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হবে। বার্ষিক নিরীক্ষা (অডিট): স্বীকৃত ও নিরপেক্ষ অডিটরের মাধ্যমে প্রতি বছর হিসাব নিরীক্ষা করানো হবে এবং সেই প্রতিবেদন সদস্যদের জানানো হবে।
“আমার লক্ষ্য থাকবে” প্রতিটি টাকার হিসাব থাকবে, প্রতিটি সদস্যের কাছে জবাবদিহিতা থাকবে এবং সমিতির প্রতিটি সিদ্ধান্ত হবে স্বচ্ছ, সুশাসনভিত্তিক ও সদস্যদের স্বার্থরক্ষায় নিবেদিত। এতে সদস্যদের আস্থা বৃদ্ধি পাবে এবং সমিতি আরও শক্তিশালী ও উন্নয়নের পথে এগিয়ে যাবে। তিনি সকল ব্যবসায়ীর দোয়া ও সমর্থন কামনা করেন।

সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত মনোনয়নপত্র উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা কামরুজ্জামান, সহকারী নির্বাচন কমিশনার খুশবর রহমান, কোষাধ্যক্ষ ওসমান আলীসহ কেশরহাট বাজারের ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রায় ১,৫৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews