বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিল ১৪ কেজি গাঁজা; ডিএনসির অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
109

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন দ্বারিয়াপুর হাতাপাড়া দোতলা জামে মসজিদের পশ্চিম পার্শ্ববর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন মোঃ নাসির (৪৬), সাং- চর ইসলামপুর, সদর, চাঁপাইনবাবগঞ্জ এবং মোঃ মতিন (২০), সাং- নতুন বাররশিয়া, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত গাঁজার চালানটি কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসা হয়েছিল, যা স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। তবে ডিএনসির তৎপরতায় চালানটি গন্তব্যে পৌঁছানোর আগেই জব্দ করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুনর্ব্যক্ত করছে যে, মাদকের উৎস, পরিবহন, মজুত ও বিপণনের সঙ্গে জড়িত সকল ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গঠনে অধিদপ্তর দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews