শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মাদকাসক্ত বন্ধুর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
180

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জ শহরের হাসপাতাল সড়কের আমবাজার এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে মো. রজব (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুর প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত রজব শহরের মসজিদপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, নিহত রজব, একই মহল্লার মো. মেহেদী (২৪) ও মো. জিসান পরস্পরের বন্ধু। পূর্ব বিরোধের জেরে বুধবার দুপুরে জিসান রজবের বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। এ সময় মেহেদী রজবের শার্টের কলার ধরে রেখেছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত দুই যুবকই ঘটনার সময় মাদকাসক্ত অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের মধ্যে বিরোধের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

 

ছুরিকাঘাতে গুরুতর আহত রজবকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews