রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ পুলিশ সুপারের তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের অভিযান : শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেফতার  গোমস্তাপুর সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপ ও মদ উদ্ধার নওগাঁয় আম বাগান পরিদর্শনে জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দল মান্দায় শিক্ষিকাকে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে নওগাঁয় জাতীয় ফল ও আম মেলার প্রদর্শণ প্রথম আলো স্বপ্নের স্কুল এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত  ঝালকাঠিতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ‎ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি এবং নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক ভিন্নধর্মী ফল উৎসব।  রূপগঞ্জে তারাব পৌরসভায় রিকশা, ভ্যান ও ছাগল বিতরণ: প্রধান অতিথি প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও এমপি দিপু ভূঁইয়া মাধবপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

রূপগঞ্জে তারাব পৌরসভায় রিকশা, ভ্যান ও ছাগল বিতরণ: প্রধান অতিথি প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও এমপি দিপু ভূঁইয়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
40

মোঃ সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা প্রতিনিধি

রূপগঞ্জে তারাব পৌরসভার নিম্ন আয়ের মানুষের ভাগ্য বদল ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে এক বিশেষ দারিদ্র্য বিমোচন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আওতায় স্থানীয় দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে রিকশা, ভ্যান এবং ছাগল বিতরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জের তারাব পৌরসভায় নিম্ন আয়ের মানুষদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে গতিশীল করার লক্ষ্যে এক বিশেষ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচী (PRAP)-এর আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে রিকশা ভ্যান ও ছাগল বিতরণ করা হয়েছে।

​আজ ১৮ জুন, ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর ১২.০০ ঘটিকায় তারাব পৌর অডিটোরিয়ামে ‘রিকশা ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের গণমানুষের নেতা, তরুণ ও জনপ্রিয় মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

​”সরকার প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই ধরনের উদ্যোগ নিম্ন আয়ের মানুষকে স্বাবলম্বী হতে অনন্য ভূমিকা রাখবে।”

— অনুষ্ঠানে বক্তারা।

​বিতরণকালে অতিথিবৃন্দ বলেন, তারাব পৌরসভাকে একটি মডেল ও দারিদ্র্যমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তুলতে এই ধরণের আত্মকর্মসংস্থানমূলক কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। রিকশা, ভ্যান ও ছাগল পেয়ে পৌরসভার নিম্ন আয়ের মানুষের মুখে আনন্দের হাসি দেখা যায়। তারা সরকারের এই জনবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews