শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রূপগঞ্জে তারাব পৌরসভায় রিকশা, ভ্যান ও ছাগল বিতরণ: প্রধান অতিথি প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও এমপি দিপু ভূঁইয়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
144

মোঃ সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা প্রতিনিধি

রূপগঞ্জে তারাব পৌরসভার নিম্ন আয়ের মানুষের ভাগ্য বদল ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে এক বিশেষ দারিদ্র্য বিমোচন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আওতায় স্থানীয় দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে রিকশা, ভ্যান এবং ছাগল বিতরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জের তারাব পৌরসভায় নিম্ন আয়ের মানুষদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে গতিশীল করার লক্ষ্যে এক বিশেষ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচী (PRAP)-এর আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে রিকশা ভ্যান ও ছাগল বিতরণ করা হয়েছে।

​আজ ১৮ জুন, ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর ১২.০০ ঘটিকায় তারাব পৌর অডিটোরিয়ামে ‘রিকশা ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের গণমানুষের নেতা, তরুণ ও জনপ্রিয় মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

​”সরকার প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই ধরনের উদ্যোগ নিম্ন আয়ের মানুষকে স্বাবলম্বী হতে অনন্য ভূমিকা রাখবে।”

— অনুষ্ঠানে বক্তারা।

​বিতরণকালে অতিথিবৃন্দ বলেন, তারাব পৌরসভাকে একটি মডেল ও দারিদ্র্যমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তুলতে এই ধরণের আত্মকর্মসংস্থানমূলক কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। রিকশা, ভ্যান ও ছাগল পেয়ে পৌরসভার নিম্ন আয়ের মানুষের মুখে আনন্দের হাসি দেখা যায়। তারা সরকারের এই জনবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews