শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে
145

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। রোববার (১৪ জুন) পরিচালিত এসব অভিযানে মোট ১৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সকালে শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের কোটালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়। পরে একই এলাকায় বিকেল পৌনে ৪টার দিকে পরিচালিত আরেকটি বিশেষ অভিযানে ১১৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৫ হাজার টাকা। উদ্ধারকৃত সিরাপগুলো প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
এদিকে, চলতি জুন মাসে ৫৩ বিজিবি বিভিন্ন অভিযানে মোট ৬২১ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৭৮ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) প্রতিরোধ এবং যেকোনো ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। পাশাপাশি সরকারের ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews