1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

রাজাপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মৌলিক প্রশিক্ষণ শুরু

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি 
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
44

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি 

 

ঝালকাঠির রাজাপুরে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী শিক্ষক মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে । আজ সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা ৮ ও ৯ জুন পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি জেলার উপপরিচালক মো. আলম হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা ওমর ফারুক। বক্তারা বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা আরও দক্ষ হয়ে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার প্রসারে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৬৩ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পাঠদান পদ্ধতি, ধর্মীয় মূল্যবোধ চর্চা, শিশুদের নৈতিক শিক্ষা এবং প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট