শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ঈদের দিনে চাঁপাইনবাবগঞ্জে এক পরিবারের ইসলাম গ্রহণ

  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৩১২ বার পড়া হয়েছে
429

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক হিন্দু পরিবার স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ঘটনাটি ঘটে উপজেলার ধাইনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৈতন্যপুর-মহেশপুর ঈদগাহ মাঠে।
ঈদের জামাত শেষে উপস্থিত মুসল্লিদের সামনে নও মুসলিম আব্দুর রহমান, তার স্ত্রী ও সন্তান ইসলাম গ্রহণের ঘোষণা দেন।
জানা যায়, পেশায় নাপিত আব্দুর রহমানের স্ত্রী মোসা. খাদিজা বেগম (পূর্বের নাম মধুমিতা রানী) এবং তাদের কন্যা ফাতেমা খাতুন (পূর্বের নাম পায়েল কুমারী) দীর্ঘদিন ধরে ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়ে পারিবারিকভাবে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন।
ইসলাম গ্রহণের ঘোষণার পর উপস্থিত মুসল্লিরা তাদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং নতুন জীবনের জন্য দোয়া করেন।
এ সময় ঈদগাহ মাঠজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মুসল্লিরা তাৎক্ষণিকভাবে স্বতঃস্ফূর্তভাবে প্রায় ৫৯ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া নতুন এই পরিবারটির জন্য বসতঘর নির্মাণে জমি, দরজা ও ঢেউটিনসহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়।
রানিনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ জালাল উদ্দিন বলেন, ইসলাম শান্তির ধর্ম। এর সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে পরিবারটি কোনো প্রকার জোরজবরদস্তি ছাড়াই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। তিনি সমাজের বিত্তবানদের এই নতুন মুসলিম পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews