মোঃ সাইফুল ইসলাম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, সরকার নির্বাচনের আগে জনগণের কাছে সমর্থন চাইলেও ভোটের পর প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন সমস্যা মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে এবং সীমান্ত নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। ৬ জুন (শনিবার) বিকেলে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের মতামতের মাধ্যমে জবাব দেবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা, মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর আগে বিকেল ৩টার দিকে সভামঞ্চে মোটরসাইকেলযোগে আসা একদল যুবক হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেন আয়োজকরা। এ ঘটনায় উপজেলা যুব শক্তির যুগ্ম সদস্য সচিব আল ফারাবিসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়। এ প্রসঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা যাবে না। হামলার সুষ্ঠু বিচার দাবি করে তিনি বলেন, বিচার না হলে পরবর্তী সময়ে কর্মসূচি দেওয়া হবে। তিনি আরও বলেন, রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং দল ক্ষমতায় এলে এসব সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন। অনুষ্ঠানে উপজেলা এনসিপির নেতা ইউছুফ হোসেন, আকাশ আহমেদ, রিদিম আহমেদ, নারায়ণগঞ্জ দপ্তর সেলের সাখাওয়াত হোসেন তারেকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
62
মোঃ সাইফুল ইসলাম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, সরকার নির্বাচনের আগে জনগণের কাছে সমর্থন চাইলেও ভোটের পর প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন সমস্যা মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে এবং সীমান্ত নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন।
৬ জুন (শনিবার) বিকেলে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের মতামতের মাধ্যমে জবাব দেবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা, মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এর আগে বিকেল ৩টার দিকে সভামঞ্চে মোটরসাইকেলযোগে আসা একদল যুবক হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেন আয়োজকরা। এ ঘটনায় উপজেলা যুব শক্তির যুগ্ম সদস্য সচিব আল ফারাবিসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়।
এ প্রসঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা যাবে না। হামলার সুষ্ঠু বিচার দাবি করে তিনি বলেন, বিচার না হলে পরবর্তী সময়ে কর্মসূচি দেওয়া হবে।
তিনি আরও বলেন, রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং দল ক্ষমতায় এলে এসব সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপজেলা এনসিপির নেতা ইউছুফ হোসেন, আকাশ আহমেদ, রিদিম আহমেদ, নারায়ণগঞ্জ দপ্তর সেলের সাখাওয়াত হোসেন তারেকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন