বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে
266

বুলবুল আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধি 

 

নওগাঁর ধামইরহাট উপজেলার ধামইরহাট ইউনিয়নের মৌজা: শিবরামপুর, জেএল নং-৯৪, খং নং- ০১, হাল দাগ নং-৮২৪, রকম: পুকুর, পরিমান-৩.৩৫ একর মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার পূর্ব রুপনারায়নপুর এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ইজারা নেওয়া একটি পুকুরে তিনি মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি পূর্ব বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুকুরে প্রবেশ করে তাকে ও তার লোকজনকে হুমকি-ধমকি দেয়। এক পর্যায়ে অভিযুক্তরা পুকুরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীর দাবি, বিষ প্রয়োগের ফলে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মারা যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় লোকজনও পুকুরে বিপুল পরিমাণ মাছ ভেসে উঠতে দেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী জানান, পুকুরে প্রায় ৩০০ মণ মাছ ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ঘটনায় তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে এবং ভবিষ্যতে আরও ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে তিনি ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

বুলবুল আহম্মেদ বুলু

নওগাঁ প্রতিনিধি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews