বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

গ্রীষ্মকালীন টমেটো চাষে বাজিমাত: মালচিং পদ্ধতিতে ভাগ্যবদল বদলগাছীর কৃষক জামিল কাজীর

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে
131

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ 

 

অসময়ে টমেটো চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের নহেলা বাঁশ কাঠা গ্রামের আদর্শ কৃষক মোঃ জামিল কাজী। আধুনিক মালচিং পদ্ধতিতে উন্নত ‘আনছাল’ জাতের গ্রীষ্মকালীন (লেট) টমেটো চাষ করে অল্প সময়েই বিপুল লাভের মুখ দেখিয়েছেন তিনি। তার এই বাম্পার ফলন ও চড়া দাম দেখে এলাকার অন্য কৃষকদের মাঝেও লেট টমেটো চাষে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

 

কৃষক জামিল কাজী জানান, চলতি মৌসুমে তিনি মাত্র ১৪ শতাংশ জমিতে আনছাল জাতের হাইব্রিড টমেটো চাষ করেন। জমি প্রস্তুত, বীজ, সার ও মালচিং পেপারসহ তার মোট খরচ হয়েছে ২২ থেকে ২৩ হাজার টাকা। বর্তমানে বাজারে অসময়ের এই টমেটোর ব্যাপক চাহিদা থাকায় প্রতি মণ টমেটো বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ২০০০ টাকা দরে। মাত্র ১৪ শতাংশ জমি থেকেই সব খরচ বাদ দিয়ে তার ৪০ থেকে ৪৫ হাজার টাকা নিট আয় করা সম্ভব হচ্ছে।

কৃষক জামিল কাজী অত্যন্ত আনন্দিত হয়ে বলেন

 

এই সাফল্যের পেছনে মূল ভূমিকা রেখেছে আধুনিক মালচিং পদ্ধতি। এই পদ্ধতিতে প্লাস্টিক বা পলিথিন দিয়ে গাছের গোড়ার মাটি ঢেকে রাখা হয়।

 

মাটিতে সরাসরি সূর্যালোক ও অতিরিক্ত পানি না লাগায় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ অনেকাংশে কমে যায়। মাটির আর্দ্রতা বজায় থাকে, ফলে ঘন ঘন সেচ দিতে হয় না। পলিথিনে ঢাকা থাকায় জমিতে অপ্রয়োজনীয় আগাছা জন্মাতে পারে না। গাছ প্রয়োজনীয় পুষ্টি সঠিকভাবে পাওয়ায় উৎপাদন বহুগুণ বেড়ে যায়।

 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, বলেন সাধারণত সময়ের চেয়ে গ্রীষ্মকালীন বা লেট টমেটো চাষ অনেক বেশি লাভজনক। উন্নত ‘আনছাল’ জাতের টমেটো সঠিক নিয়মে ও আধুনিক পদ্ধতিতে চাষ করতে পারলে হেক্টরপ্রতি প্রায় ৫ লাখ টাকা পর্যন্ত মুনাফা করা সম্ভব। জামিল কাজীর এই অভাবনীয় সাফল্য উপজেলার অন্যান্য প্রান্তিক চাষীদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews