বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে তারাবো পৌরসভায় বিক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে
179

মোঃ সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

 

প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করার অভিযোগ, প্রশাসকের হস্তক্ষেপ দাবি, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ। রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে তারাবো পৌরসভা কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নারী-পুরুষ পৌরসভা কার্যালয়ের সামনে জড়ো হয়ে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ করেন। বিক্ষোভকারীদের দাবি, প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে প্রভাবশালী ও দলীয় পরিচয়ের লোকজনের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এমনকি একই পরিবারের একাধিক সদস্যও এই সুবিধা পেয়েছেন বলে অভিযোগ ওঠে।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন জানান, অতীতে যারা নিয়মিত ভিজিএফ কার্ডের আওতায় সহায়তা পেতেন, তাদের অনেকেই এবার তালিকা থেকে বাদ পড়েছেন। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এদিকে, অভিযোগ পাওয়ার পর সামাজিক সংগঠন “ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, তারাবো পৌরসভা”র নেতৃবৃন্দ পৌর প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে পৌরসভা কার্যালয়ে যান। তাদের সঙ্গে বিভিন্ন ওয়ার্ডের খেটে খাওয়া মানুষও উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি খন্দকার মোহাম্মদ আল-আমিনের নেতৃত্বে পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশাসক ভুক্তভোগীদের বক্তব্য শোনেন এবং ভবিষ্যতে সরকারি-বেসরকারি বিভিন্ন সহায়তা কর্মসূচিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে সম্পৃক্ত করার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইউসুফ চৌধুরী, সেক্রেটারি ও দৈনিক দিন প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মকবুল আহমেদ, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি ও দৈনিক সমাচারের ক্রাইম রিপোর্টার বাদল মাস্টারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি খন্দকার মোহাম্মদ আল-আমিন গণমাধ্যমকে বলেন,

“জুলাই আন্দোলনের পর আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশা করেছিলাম। কিন্তু বর্তমানে সরকারি সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রমে নির্দিষ্ট গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হচ্ছে। দলমত নির্বিশেষে প্রকৃত অসহায় মানুষের কাছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পৌঁছে দিতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews